মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :মাসিক বিক্রমপুরের প্রতিনিধি সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার বিকেলে সিরাজদিখানের নাজমা সৌম্যের বাড়িতে মাসিক বিক্রমপুর নতুন করে প্রকাশনার ৪৫ বছর উদযাপন উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মাসিক বিক্রমপুরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবালের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশেষ প্রতিনিধি দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের লিমন, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম রাকিব, টঙ্গীবাড়ি প্রতিনিধি অনিক শেখ, শ্রীনগর প্রতিনিধি ফরহাদ হোসেন জনি, লৌহজং প্রতিনিধি আসাদুজ্জামান নবিন, সাংবাদিক মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি ঝিকুট ফাউন্ডেশনের সদস্য আসিফ বাঁধন, সিরাজদিখান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মিলন হাওলাদার, সদস্য মো. রমজান প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *