“কর্মই ধর্ম”

মানবের কর্মফল– সফল,
নিষ্কাম কর্মদানে ।
ফলবতী বৃক্ষ– ফলদানে,
মানুষ মহান হয় —
জ্ঞানদানে।

মানুষ অজ্ঞান হয় ধর্মান্ধতা,
সাম্প্রদায়িক জ্ঞানে,
বাঁশের কঞ্চি বাঁকা হয়,
বাঁশের কারণে,
পুড়িয়ে সোজা হয় —
ঊষাকালে।

জন্ম হোক যথা তথা,
মহৎ কর্মফলে ,
মানব জাতির বিভেদ —
কেবল হিংসেতে।
অপকর্ম ধর্ম নয়,
সুকর্ম ধর্ম হয়—
সকল শাস্ত্রেতে ।

–গৌরীশ দাস–
কাছাড়,আসাম (ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *