“আগমন”

(গৌরীশ দাস
কাছাড়,আসাম,ভারত)

বৈশাখী প্রথম দিনে
ঝড়ো তাণ্ডবের ভয়ে,
নবাগত বছরের শুরু।

বরুণ দেবতার ঝড়ের তান্ডব
শুরু হতে কিছুক্ষণ বাকী,
কালবোশেখি রুদ্র রূপে,
নেই কোন করুণার ছাপ।

মেঘ রাশি নব উদ্যমে
আকাশে কালো মেঘ
নিয়ে আসে ঘনায়ে —
জলদান করিবারে শস্যভূমে।

তবুও,নবপল্লবে
বৃক্ষরাশি শোভিত,
চির নতুন উদ্যমে,
ফুলবতী-ফলবতী হতে
ক্ষণিক সময় বাকী।

বারো মাসে তেরো পার্বণে,
ভরা বছর শেষে,
চৈত্র মাসে বিলীন,
বছরের যতসব —–
হিসেব নিকেশ, অন্তিম দিনে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *