গোলাপগঞ্জে শহীদ স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে সকল শহীদদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা এবং ২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। 
আজ (১৭ জুলাই) বিকাল ৪ টায় ঢাকাদক্ষিণ ডাক বাংলো পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুস সালাম  এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাফিজ নাঈম আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সহ সভাপতি আলহাজ শামসুদ্দিন বাণীগ্রামী, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা ফরহাদ আহমদ, প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণ ছাত্র জমিয়ত’র সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি মাওলানা কবির আহমদ, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওঃ ফয়সল আহমদ,  ঢাকাদক্ষিণ মাদরাসার নির্বাহী মুহতামিম মুফতি খায়রুল আমিন মাহমুদী, উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কাসিম, জেলা দক্ষিণ যুব জমিয়ত সহ সভাপতি রেজাউল করিম রাজু,  যুবনেতা আব্বাস আল মাহমুদ, মাওঃ রেদোয়ান আহমদ,  মাওলানা আফজল হোসাইন, যুবনেতা মাওলানা মুফতি রুহুল কুদ্দুস,  মাওলানা মাহমুদুল হক এবং আন্দোলনে ঢাকাদক্ষিণের শহীদ পরিবারের সদস্যবৃন্দ সহ স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই  আন্দোলন এই প্রজন্মের জন্য একটি নতুন দিকনির্দেশনা হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন হয়—সে লক্ষ্যে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।
সাথে সাথে ফ্যাসিস্টদের তড়িৎ বিচার, শহীদদেরকে সরকারিভাবে শহীদ ঘোষণা ও ভাতা প্রদান এবং আহতদেরকে চিকিৎসার পূর্ণ খরচ সরকার বহন করতে হবে।
আলোচনা সভা শেষে ২০২৪ সালের আন্দোলনে ঢাকাদক্ষিণের ৭ শহীদ পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাদের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন সভার বিশেষ অতিথি ঢাকাদক্ষিণ মাদরাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ মাসরুর আকুনী। বিজ্ঞপ্তি।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *