বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে বাংলাদেশের
দক্ষিণপশ্চিম উপকূল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও
ঘণীভূত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ সোমবার (১৪ জুলাই) জারি করা আবহাওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির।

এতে বলা হয়, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য
বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা/
ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক
সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *