নজরুল সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কলম ধরেছেন: প্রফেসর ড. সাহেদা আখতার

কাজী নজরুল ইসলাম ছিলেন নিপীড়িত মানবতার কবি ও বিদ্রোহী কবি ।সারা জীবন তিনি সমাজের শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কলম ধরেছেন। তিনি চেয়েছেন মানুষের মুক্তি, নর-নারীর বৈষম্য দূরীকরণ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি। তিনি মানুষকে এবং মানুষের ধর্মকে বড় করে দেখেছেন। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে কবি, গীতিকার, সুরকার, নাট্যকার, সাংবাদিক, দার্শনিক ও সমাজচিন্তক । তার সাহিত্যকর্ম ও সংগীতশিল্পী প্রজন্মকে অনুপ্রাণিত করে, সমাজ পরিবর্তনের পথ দেখায়।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ৩০৮ তম সাহিত্য আসরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট এম. সি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাহেদা আখতার একথা বলেন।
মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে গতকাল সোমবার রাতে বাংলাদেশ ব্যাংক সিলেট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন,  সিলেটের এডিশনাল পিপি  কবি আব্দুল মুকিত অপি, দয়ামীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাব্বির আহমদ, বিশিষ্ট কবি খালেদ সানোয়ার, যমুনা অয়েল কোম্পানির ডাইরেক্টর সালেহ আহমদ খসরু, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সিলেট ব্যুরো চিফ সেলিম আউয়াল এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলি।
ছড়াকার আব্দুস সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মৃল প্রবন্ধ পাঠ করেন শিক্ষক ও কবি ছয়ফুল আলম পারুল এবং আলোচনায় অংশ নেন, কবি মুহিত চৌধুরী, কবি বেলাল আহমদ চৌধুরী,   সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসার, ঔপন্যাসিক আলেয়া রহমান, ছড়াকার সৈয়দ আছলাম হোসেন, কবি লুৎফা আহমদ লিলি, শিল্পী  বাহা  উদ্দিন বাহার, এডভোকেট মামুন হোসেন, , সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, শাইয়িম মাহমুদ রীহা, জুবের আহমদ সার্জন, মাহফুজ জোহা, গীতি কবি ওমর ফারুক,  গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, ছাত্রনেতা কে এম জুমায়েল বক্স, সাজিদুর রহমান প্রমুখ।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *