পদোন্নতিপ্রাপ্ত কমিশনার রেজাউল করিমকে সিলেট জেলা সিএনজি ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম পিপিএম-সেবা অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পদোন্নতি পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন চট্ট ৭০৭। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সিলেট পুলিশ কমিশনার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ বিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা  শ্রমিক ইউনিয়ন চট্ট ৭০৭ এর সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মৌলভীবাজার লাইন শাখার সভাপতি মোহাম্মদ আলী, আম্বরখানা-সালুটিকর শাখার সভাপতি আব্দুল মান্নান, জেলা কমিটির সদস্য লিটন আহমদ, জিন্দাবাজার মুক্তিযুদ্ধ উপরিষদের সাবেক সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *