“আশা”

কতো মণি-মাণিক্য
ঢেউয়ের পরে আসে যায়,
শঙ্খ, চিল,সামুদ্রিক জীব
খাবার আশায় ——
ঢেউয়ে ঢেউয়ে প্রতিক্ষায় ।

মানব জীবন বৈচিত্র্যময়,
কেউ আসে কেউ যায়—
সময় অসময় ,
স্বপ্নেরা সব নিরালায়
উঁকি দেয় —–
সবার জীবন আঙিনায়।

কেউ সফলতা পায়,
কেউবা বিফলতায়
জীবন পাড়ি দেয়,
জীবনরূপ সমরাঙ্গনে ।

সুখ দুখেরা সব
এক ছাতার তলায় —–
তবুও মানব জাতি
মেতে ওঠে
একরত্তি পূর্ণতায়।

-গৌরীশ দাস-
কাছাড়,আসাম,(ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *