“জয়গান”

যে দেশেতে থাকি মোরা
সে দেশের গাই জয়গান,
হিন্দু বৌদ্ধ মুসলমান
শিখ ইহুদী খৃষ্টান ,
মায়ের চোখে সব সমান।

জননী জন্মভূমি,
মাতৃভূমি নাড়ীর টান,
স্বাধীন দেশে থাকি মোরা —-
মাতৃগর্ভে অবস্থান।

একই মায়ের অনেক সন্তান,
একই বৃন্তে কয়েক কুশুম—
জাত বিচারের বালাই কিসে,
থাকি মোরা একই সাথে।

কৃষ্ণ আল্লাহ বুদ্ধ খৃষ্টান,
বিবিধের মাঝে—
একসূত্রে বাঁধা প্রাণ,
তাই তো মোদের দেশ মহান।

গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *