২৭ তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১১৩৭ জনের পক্ষে করা আপিলের রায় কাল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ২৭ তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিলের ওপর আগামীকাল বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

এ-সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা তিনটি আপিলের ওপর শুনানি শেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এ দিন ধার্য করেন।

এর আগে, গত বছরের ৭ নভেম্বর ২৭ তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিল শুনবেন বলে আদেশে বলা হয়। এ সংক্রান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন।

ওই বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ১ হাজার ১৩৭ জনের পক্ষে ১৪০ জন পৃথক আবেদন করেন। রিটকারী আইনজীবী জানান, দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই কাল শেষ হবে বলে আশাবাদী তারা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *