বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনদাবি আদায়ের লক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বুধবার), দুপুর ২টায়, রেজিস্ট্রি মাঠে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশের প্রধান দাবিসমূহ-
✅ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ ও সহনীয় পর্যায়ে নিয়ন্ত্রণ।
✅ অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন।
✅ গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা।
✅ রাষ্ট্রে বিরাজমান ফ্যাসিবাদী শাসনের নানা চক্রান্ত ও অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক এমপি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন।
আপনাদের সম্মানিত গণমাধ্যমের পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন ক্যামেরাপার্সন প্রেরণের অনুরোধ জানানো যাচ্ছে।
কমেন্ট


