গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্ম দিনে গোয়াইনঘাট উপজেলায় দোয়া মাহফিল

গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূরের জন্ম দিনে গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার গোয়াইনঘাট উপজেলা ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বাদ এশা গোয়াইনঘাট বাজারে গণঅধিকার পরিষদের এর অফিসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুসাসত ও দীর্ঘায়ূ কামনা এবং দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব হারুন অর রশীদ, গোয়াইনঘাট উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্র নেতা তোফায়েল আহমেদ, সোহাগ আহমদ ও ফাহিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *