জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা ও মহানগর নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি পবিত্র আল ইবাদত এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম আরিফ-এর সাথে এক সাংগঠনিক সফরে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৭) জানুয়ারি সন্ধ্যায় ঢাকাস্থ কেন্দ্রীয় অফিসে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তারা।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি সোয়েব আহমদ, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া।

এছাড়াও জাতীয়তাবাদী ব্যবসায়ী দল সিলেট জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় নেতা-কর্মীদের অবাদ অংশগ্রহণে একটি স্মার্ট পুর্নাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এছাড়াও আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *