চুরি যাওয়া টাকা’সহ শ্বশুরবাড়ি থেকে রাজু নামে এক যুবক’কে গ্রেফতার করে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: চোরাই টাকাসহ কেফায়েত হোসেন রাজু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চুরি করে সে শ্বশুরবাড়ি লুকিয়ে ছিল বলে জানিয়েছে পুলিশ।

রাজু সিলেটের দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত হারুন উল্লাহ’র ছেলে। তার কাছ থেকে চোরাই ৩ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটের সময় কোতোয়ালী থানাধীন কানিশাইল বড় মসজিদ সংলগ্ন রাজুর শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় জালালাবাদ থানায় মামলা রয়েছে।

গ্রেফতারের পর রাজুর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার বারখলাস্থ ডা. শিহাবুল হোসেনের মালিকানাধীন বাসার ২য় তলার ৪নং রুমের রান্নাঘর থেকে চোরাই ৩ লাখ ৪৩ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। রাজু ওই বাসায় ভাড়া থাকতো।

পুলিশ জানায়, রাজুর বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলা রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *