ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: সিলেটে মির্জা ফখরুল

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেওয়ার নয়।’

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি কাজ করছে।’

উল্লেখ্য, ব্যক্তিগত সফরে বুধবার সন্ধা্য় সিলেট পৌঁছান বিএনপি মহাসচিব।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *