পাকিস্তানের ম্যাচ চলাকালে স্টেডিয়ামে নবজাতকের জন্মসহ আরও যা ঘটল

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে লজ্জায় ফেলেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করেছে ‘মেন ইন গ্রিন’। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৬ রানে জয় পেয়েছে মোহাম্মদ সফরকারীরা।

আর এই ম্যাচ চলাকালেই ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ঘটল বিচিত্র এক ঘটনা। ম্যাচের একপর্যায়ে হঠাৎ স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা।

সে বার্তায় লেখা ছিল, ‘বুলরিংয়ে আপনাদের ছেলের জন্মের শুভক্ষণে অভিনন্দন মিস্টার এবং মিসেস রাবেং।’

জানা যায়, ম্যাচ চলাকালে স্টেডিয়ামের মেডিকেল সেন্টারে ভূমিষ্ঠ হয় সেই শিশু।

তবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার শেষ ওয়ানডেতে এটা ছাড়া আরও একটি ঘটনা নজর কেড়েছে। ম্যাচ চলাকালে ওয়ান্ডারার্সের গ্যালারিতে প্রিয়তমাকে ভালোবাসার কথা জানিয়েছেন এক যুবক।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গ্যালারিতে এক যুবক হাঁটু গেড়ে বসে প্রেয়সীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। সে প্রস্তাবে সানন্দে সম্মত হতে দেখা যায় তার সঙ্গিনীকে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *