অথচ‘সরকার চাইলে ১২ মাসেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব’

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : সারা বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশী প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছেন। বাংলাদেশের অর্থনীতিতে যাদের রেমিটেন্সই একটি বড় নিয়ামক। অথচ সেই রেমিটেন্স যোদ্ধাদের নেই ভোট দেওয়ার সুযোগ।

অথচ সরকার চাইলে ১২ মাসের মধ্যে প্রবাসে থেকেই বাংলাদেশিদের ভোট প্রয়োগের সার্বিক ব্যবস্থা করা সম্ভব।

রোববার (১৫ ডিসেম্বর) গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন আলোচকরা।

এ সময় জেষ্ঠ্য সাংবাদিক শফিক রেহমান বলেন, সরকারের ইচ্ছা আর অ্যাম্বাসিগুলোর সহযোগিতা থাকলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত সম্ভব।

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে উদ্যোগ গ্রহণের দাবি জানান সেমিনারে অংশ নেওয়া বক্তারা।

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, সরকার চাইলে এক বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।

অতীতের কোনো সরকারই প্রবাসীদের নিয়ে ভাবেনি- প্রবাসীদের এমন অভিযোগের প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের দাবিটি ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *