সিলেট জালালাবাদ থানা এলাকা থেকে ১২৫(একশত পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩/০৯/২০২৩খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত অনুমান ২৩:৫০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন পীরপুর সাকিনস্থ টুকেরবাজার সবজি মার্কেট সংলগ্ন জনৈক কালাম মিয়ার বাড়িতে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বর্ণিত ঘটনাস্থল জালালাবাদ থানাধীন পীরপুর সাকিনস্থ টুকেরবাজার সবজি মার্কেট সংলগ্ন জনৈক কালাম মিয়ার বসত ভাড়িতে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আসামী ১।
শাহেদ খান (৪১) এবং জব্দ তালিকা ও জব্দকৃত আলামত ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান বাদী হয়ে ধৃত আসামী ১। শাহেদ খান (৪১) এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে উক্ত বিষয়ে জালালাবাদ থানার মামলা রুজু করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


