রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা ও লিফলেট বিতরণ

দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। ডেঙ্গুর প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের উদ্যোগে নগরীন আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে ডঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা আলোচনা সভা ও আম্বারখানা এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ জুলাই দুপুরের নগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ  ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন এর প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমদ এর স্পিকার ও সভাপতিত্বে করেন।

ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও রোটাঃ পিপি মোঃ জমির উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন নগরীর ৪নং ওয়ার্ডের নবনির্বাচীত কাউন্সিলর তোফায়েল আহমেদ শিপলু, পিপি রোটারিয়ান ডাঃ ইমদাদুল হক আর এফ এস এম ডেপুটি গর্ভনর ২৩/২৪ সিলেট জোন, এডিশন্যাল সেক্রেটারি ৩২৮২, সিলেট জোন পিপি মামুনুর রশীদ আর এফ এস এম, চ্যাটার্ড মেম্বার কসমোপলিটান, কপিল উদ্দিন বাবলু আর এফ এস এম, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে অভিভাবক সৈয়দ আবু ফাহিম আজাদ ,সিনিয়র শিক্ষক মোঃ আবুল কালাম, শিক্ষক রেজাউর রহমান, পিপি ইশতিয়াক হোসেন আর এফ এস এম,  এডভোকেট আবু সাদেক লিপন আর এফ এস এম. পিপি এস, এম বোরহান উদ্দিন, সাবেক সেক্রেটারি রোটারিয়ান মোঃ আসিম আহমদ,  রোটারিয়ান এ,টি,এম তারেক, রোটারিয়ান এস,এম,আলী হায়দার বিপ্লব, রোটারিয়ান মোঃ সাদিকুর রহমান, রোটারিয়ান মোঃ ইমরান উদ্দিনসহ অত্র কলেজের ছাত্রীবৃন্দ।

ডেঙ্গু রোগ প্রতিরোধে আলোচনা সভায় বক্তারা বক্তব্য বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশে ডেঙ্গু আশঙ্কাজনক রূপ ধারণ করছে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। এখনই যথাযথ উদ্যোগ গ্রহণ না করা হলে ডেঙ্গু মহামারি সমস্যায় রূপ নিতে পারে। তবে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করে অল্প দিনেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ জন্য রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটন পাশাপাশি সাধারণ সচেতন হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *