ছাতক উপজেলা প্রশাসন বন্যা মোকালায় প্রস্তুত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: সুনামগঞ্জের  সুরমা নদীর পানি বেড়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে-ছাতক পয়েন্টে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়ও পানিতে তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। আশ্রয় কেন্দ্র খুলে দেয়া সহ ছাতক উপজেলা প্রশাসন বন্যা মোকালায় প্রস্তুত রয়েছে।

 

সোমবার (১৯ জুন) সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন ও ছাতক উপজেলা নির্বাহী অফিসার নূরের জামান চৌধুরী বন্যার আগাম প্রস্তুতির ব্যাপারে উপজেলা প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে ও উপজেলায় সকল আশ্রয় কেন্দ্র গুলো খুলে দেয়া হয়েছে বলে তিনি জানান।
পানি উন্নয়ন বোর্ড থেকে জানাযায়, গত রবিবার (১৮ জুন) রাত ৯টা থেকে সোমবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। নদীতে এখনও পানি বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯৮ মিলিমিটার।

প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। সোমবার (১৯ জুন) সকালে ছাতক পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে ভারতের টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা হতে পারে।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার নূরের জামান চৌধুরী বন্যার আগাম প্রস্তুতির ব্যাপারে জানান, পানি সুরমা নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই উপজেলার বন্যা আশ্রয়কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা এলাকা প্লাবিত হলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন। সেখানে শুকনো খাবার সহ অন্যান ব্যাবস্থা করে রাখা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *