সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রানীগাঁও বাজারে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে থানার এস.আই সনজীত চন্দ্র নাথ ও এস.আই ছদরুল আমীনসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়ীকে আটক করেন। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে এক যুবলীগ নেতাসহ ৮/১০ জন জুয়াড়ী দেয়াল টপকিয়ে দৌড়ে পালিয়ে যায়।
আটককৃত জুয়াড়ীরা হল- পারকুল গ্রামের আঃ হামিদ ছুরুক মিয়ার ছেলে মিজানুর রহমান লাল মিয়া (৩৫), একই গ্রামের মৃত আলী হোসেনের পুত্র মোল্লা তৌফিক আহমেদ (৪৪), জীবধরছড়া গ্রামের মৃত নজির আলীর পুত্র লিয়াকত আলী (৫০), পাচারগাঁও গ্রামের মৃত আকবর আলীর পুত্র কাউছার মিয়া (৩৮), উত্তর রাণীগাঁও গ্রামের মৃত নূর হোসেনের পুত্র ফারুক মিয়া (৩৮) ও একই গ্রামের আব্দুল হামিদ সর্দারের পুত্র বিল্লাল মিয়া সরকার (২৮)।
তবে এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় ২১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।


