ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে শোকসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা কাল

আগামী ৬ মে শনিবার বিকাল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে। শোকসভা সফলের লক্ষ্যে আগামী কাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী শোকসভা কমিটি সিলেট এর আহ্বায়ক এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম ও সদস্য সচিব আবু জাফর এক যুক্তবিবৃতিতে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রস্তুতি সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *