সোলেমান হোসেন চুন্নু সিলেট ::
বিট্রেনে বসবাসরত ঝিগলী বাসীর পক্ষ থেকে প্রায় তিনশ অসহায় গরীবদের মধ্যে বস্ত্র বিতরন করা হয়। জনাব নজরুল ইসলাম আসলমীর উদ্যোগে আর্থিক সহযোগিতা করেন সর্বজনাব – তাহেরুল ইসলাম, মুফতি নোমান মিয়া, আবু আহমদ খসরু, হাজী জয়নাল মিয়া আসিক, আব্দুস শহিদ, মোঃ নোয়াব আলী , তুলাই আলী, আবদুল আজিজ (শেখ সাবদাদার ছেলে), মোহাম্মদ মিয়া, রাহমাত আলী বাদশা, সোয়াদ মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, লিয়াকত আলী, মোঃ রাজা মিয়া, মোঃ ছামিরুল ইসলাম, মোঃ শামছুল হক মোঃ তারেক আহমেদ, মোঃ মিজানুর রহমান, মোঃ এখলাছুর রহমান, অলী আহমদ ও লিজা ক্যাটারিং।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আওলাদ হোসেন, কবি ইমামুল ইসলাম রানার পরিচালনায় উপস্থিত ছিলেন সর্বজনাব সিরাজ উদ্দিন, আবুল হাসনাত, সাবাজ মিয়া, আব্দুল হামিদ, মিজানুর রহমান, ফয়জুল ইসলাম, সুজাত মিয়া, লিটন মিয়া, কয়েছ আহমদ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


