নগরীতে জাতীয়তাবাদী পরিবারের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে ও বন্ধু মহলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরী বলেন, জাতীয়তাবাদী পরিবার সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। দেশের যে কোন সংকটে জাতীয়তাবাদী আদর্শের সৈনিক রাজপথে অগ্রনী ভূমিকা পালন করছে। তাই সামনে দিনে যে কোন আন্দোলন আসলে, আমি আশা করি অতীতের ন্যায় জাতীয়তাবাদী পরিবার ঐক্যবদ্ধ থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পরিবার সহ ও বন্ধু মহলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *