টাকারের সেঞ্চুরিতে টাইগারদের হতাশার দিন

স্পোর্টস ডেস্ক ::

মিরপুর টেস্টের তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বুধবার ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে চাপের মুখে ছিল সফরকারীরা।

কিন্তু ইনিংস হারের শঙ্কা কাটিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনে পুরোপুরি ঘুরিয়ে দাঁড়িয়েছে আইরিশরা। তৃতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান, ইতোমধ্যে ১৩১ রানের লিড পেয়েছে তারা। এখনো বাকি ২ উইকেট।

অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন লোরকান টাকার। তিনি ১৬২ বলে ১০৮ রান করে ফেরেন। ৫৬ রান করে আউট হন হ্যারি টেক্টর। অ্যান্ডি ম্যাকব্রাইন ৭১ রানে অপরাজিত আছেন। ৯ রানে তাকে সঙ্গ দিচ্ছেন গ্রাহেম হিউম।

প্রথম ইনিংসে তাইজুল ইসলামের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে ২১৪ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। জবাবে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৩৬৯ রান করে বাংলাদেশ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *