বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সুরমা নন্দিনীর আলোচনা ও জরুরী সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট শাখা সুরমা নন্দিনী আয়োজিত বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও এক জরুরী সভা গত ১৯ মার্চ রবিবার সন্ধ্যায় পীরমহল্লাস্থ কবি হোসনেয়ারা কলির বাসভবনে অনুষ্ঠিত হয়।

সুরমা নন্দিনীর সভাপতি কবি, সংগঠক ও অভিনেতা এডভোকেট আব্দুল মুকিত অপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক মাসুদা সিদ্দিকা রুহী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট কথা সাহিত্যিক সাংবাদিক সেলিম আউয়াল, কার্যকরী পরিষদ সদস্য গবেষক, ব্যাংকার ও অভিনেতা মোহাম্মদ মোশতাক চৌধুরী, কবি শামিমা আক্তার ঝিনু, মোহাম্মদ বাদশা গাজী, সহ সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, সাংগঠনিক সম্পাদক কবি এম আলী হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক সাহিত্যকর্মী মোঃ নাসির উদ্দিন, সহ সাংস্কৃতিক সম্পাদক কবি লিপি খান, কার্যকরী পরিষদ সদস্য কবি ও সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, কবি মিজান মোহাম্মদ এবং সাইফান রহিম।

সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের নিয়মিত কার্যক্রম সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কেন্দ্রীয় নন্দিনীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সংগঠক ও সুলেখিকা নন্দিনী মাতা সুলতানা রিজিয়ার সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়িত হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *