কলাবাগান মাঠ রক্ষা আন্দোলনের নারীকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: রাজধানীর কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমাজকর্মী সৈয়দা রত্নাকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। রোববার সকালে সৈয়দা রত্না ফেসবুক লাইভে গিয়ে ওই মাঠটি দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি কামনা করছিলেন।

এ সময় সাদা পোশাকধারী এবং পোশাকধারী পুলিশ তাকে লাইভ করতে নিষেধ করেন। এরপর ওই পুলিশ সদস্যরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন ও তাকে টেনেহিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তুলে নেন। তবে তাকে গ্রেফতার বা আটকের বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কলাবাগান থানা পুলিশ।

কলাবাগান থানার ডিউটি অফিসার এসআই মিজান বলেন, এ বিষয়ে থানার ওসি বিস্তারিত জানেন। তবে বিষয়টি নিশ্চিত হতে কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্রকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

এর আগে গত ৩১ জানুয়ারি মাঠটিতে তারকাঁটার বেড়া দিয়ে বেষ্টনী তৈরি করে পুলিশ। খেলার মাঠ হিসেবে পরিচিত জায়গাটি কলাবাগান থানা ভবন হওয়ার কথা রয়েছে। তবে থানা ভবন নির্মাণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেন আসছেন এলাকাবাসী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *