ওসমানীনগরে সেলিম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগরে সেলিম চৌধুরী ফাউন্ডেশন ফুটবল টূর্নামেন্ট -২০২২ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।

গতকাল ( ২২ মার্চ মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোয়ালাবাজারস্থ নগরীকাপন মাঠে মাস ব্যাপি আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, অল ইউরোপ আ’লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়ালাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সৈয়দ কওছর আহমদ,আতাউর রহমান মানিক , তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান প্রকৗশলী গোলাম রব্বান চৌধুরী সুমন,জেলা আ’লীগ নেতা মবশি^র আলী,ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, উপজেলা আ’লীগের সহ সভাপতি আলাউর রহমান আলা, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার আলী, আ’লীগ নেতা আতাউর রহমান, গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ড এর সাবেক সভাপতি আব্দুল হান্নান, স্থানীয় ইউপি সদস্য লেবু মিয়া, সাবেক সদস্য তছন মিয়া,খেলা আয়োজন কমিটির সদস্য লতিফুর রহমান সুজন, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান প্রমূখ।
ফাইনাল খেলায় লাল সবুজ ফুটবল ক্লাব মঙ্গলচন্ডি বাজারকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে সেলিম চৌধুরী ক্লাব নগরীকাপন জয়লাভ করে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *