পুতিনকে হারাতে বরিস জনসনের ৬ দফা পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক::  ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ আগ্রাসন ব্যর্থ করে দিতে বিশ্বনেতৃবৃন্দকে নতুন প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হারাতে ৬ দফা পরিকল্পনার কথা বলেছেন। খবর বিবিসির।

তার ৬ দফা পরিকল্পনায় তিনি বলেছেন—

বিশ্বনেতাদের উচিত, ইউক্রেনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ গঠন করা।

ইউক্রেনকে ‘নিজেদের আত্মরক্ষার জন্য তাদের যে প্রচেষ্টা, তাতে বিশ্ব সম্প্রদায়কে আরও সমর্থন করা উচিত।

রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রতিরোধ করতে হবে।

যুদ্ধের কূটনৈতিক রেজুলিউশন অবশ্যই অনুসরণ করতে হবে, তবে শুধু ইউক্রেনের বৈধ সরকারের সম্পূর্ণ অংশগ্রহণে সেটি করতে হবে।

ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদার করতে একটি ব্যাপক অভিযান পরিচালনা করা উচিত।

আগামী সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকে বরিস জনসন তাদের তার পক্ষ থেকে বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *