ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খাঁন বলেছেন, দেশ থেকে দুর্ণীতি দুর করতে চিহ্নিত দুর্নীতিবাজদের একটি বিশেষ ট্রাইব্যুনালের আওতায় এনে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিলে আর কেউ দুর্ণীতি করতে সাহস করবে না ।
আমাদের দেশের গরীব কৃষক, দিনমজুর, প্রবাসী শ্রমিক দুর্ণীতি করেন না। প্রবাসীরা শরীরের ঘাম জড়িয়ে বিদেশ থেকে দেশে টাকা পাঠান। আর দুর্ণীতিবাজ রাজনীতিক ব্যবসায়ী ও আমলারা দেশের টাকা বিদেশে পাচার করেন। এসব টাকা পাচারকারীদের সমাজ ও রাজনীতির মাঠ থেকে বিতারিত করা দরকার। এ জন্য গণ ফোরামের নেতা কর্মীদের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল বিকাল সাড়ে ৫টায় উপজেলার কুরুয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে ওসমানীনগর উপজেলা গণ ফোরামের কাউন্সিল পূর্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন আহমদ নুনু’র সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণ ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মোস্তাক আহমদ, এ্যাড সুরাইয়া বেগম, তাজপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, গন ফোরামের কেন্দ্রীয় সদস্য নাজমুল ইসলাম সাগর, জেলা নেতা মালেকা চৌধুরী, বুরুঙ্গা ইউপি’র সাবেক চেয়ারম্যান এমজি রসুল আব্দুল খালেক, গণ ফোরাম নেতা নির্মল চন্দ্র ধর রুনো, গোলাম কিবরিয়া, লুৎফুর রহমান, আব্দুল হাসিম,শামসুল ইসলাম শামিম, দিলোয়ার হোসেন খান, আবুল বাশার, খালেদ আহমদ খুকু, আবু সাঈদ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আব্দুর রহিম। সম্মেলন শেষে গণ ফোরামের ওসমানীগর উপজেলা শাখা গঠনের লক্ষ্যে কাউন্সিলরদের ভোট গ্রহণ করা হয়। আজ শুক্রবার বিকালে উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হবে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।


