ওসমানীনগরের নব নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্টিত

ওসমানীনগর প্রতিনিধি:: ওসমানীনগর উপজেলার নব নির্বাচিত জন প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্টিত হয়েছে।

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ৮ ইউপি চেয়ারম্যান এর এবং ওসমানীনগর উপজেলা পরিষদ ভবনে ৯৮ জন নব নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।

গতকাল ৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান । এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপ-পরিচালক মামুনুর রশীদ ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার।

শপথ গ্রহণকৃত চেযারম্যানগণ হলেন, ১নং উমরপুর ইউপি মো. গোলাম কিবরিয়া, ২নং সাদিপুর ইউপি সাহেদ আহমেদ মুছা, ৩নং পশ্চিম পৈলনপুর ইউপি গোলাম রব্বানী চৌধুরী সুমন, ৪নং বুরুঙ্গা ইউপি মো. আখলাকুর রহমান, ৫নং গোয়ালাবাজার ইউপি পীর মো. মজনু মিয়া, ৬নং তাজপুর ইউপি অরুনোদয় পাল ঝলক, ৭নং দয়ামীর ইউপি এস.টি.এম ফখর উদ্দিন,৮নং উছমানপুর ইউপি ওয়ালী উল্লাহ বদরুল।

এদিকে বেলা ২টায় ওসমানীনগর উপজেলা পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ ইউনিয়নের ৯৮ জন নব নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের চারটি ধাপে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।

উল্লেখ্য গত ৩১ জানুয়ারী ৬ষ্ট ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *