পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূতের মেয়েকে ধর্ষণ-হত্যা মামলায় শিল্পপতির ছেলের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক রাষ্ট্রদূতের মেয়ে নুর মুকাদামকে (২৭) ধর্ষণের পর গুলি করে হত্যা এবং শিরোচ্ছেদের মামলায় এক শিল্পপতির ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

তবে এ মামলায় দোষী সাব্যস্ত জহির জাফরের বাবা-মাকে বেকসুর খালাস দেওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে  বিক্ষোভ।

ইসলামাবাদের একটি অভিজাত এলাকা থেকে ২০ জুন শওকত মুকাদামের মেয়ে নুরের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। শওকত দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তানে পাকিস্তানি কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার কারণে নুরকে গুলি করে হত্যার পর তার শিরোচ্ছেদ করা হয় বলে জানিয়েছিল পুলিশ।  এরপর নুরকে হত্যার অভিযোগে জহির জাফরকে গ্রেফতার করে পুলিশ।

সে সময় সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগেই জহিরের সাথে প্রেমের সম্পর্ক ভেঙে দেন নুর। নুরের এই প্রত্যাখ্যান সহজ ভাবে নেননি জহির। আর এই কারণেই তাকে এভাবে হত্যা করা হয়।

পুলিশ জানিয়েছিল জহির মাদকাসক্ত। এমনকি তিনি মানসিক ভাবে সুস্থ নন বলেও দাবি করেছিল পুলিশ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *