আন্তর্জাতিক স্বীকৃতির দারপ্রান্তে তালেবান: মুত্তাকি

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের তালেবান সরকার শিগগিরই আন্তর্জাতিক স্বীকৃতি পেতে যাচ্ছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক স্বীকৃতির দারপ্রান্তে, সেই লক্ষ্যে কাজ করছি। তবে শর্তের বিষয় তালেবান সরকার কোনো ছাড় দেবে না।

বুধবার অসলোতে পশ্চিমা শক্তির সঙ্গে বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মানবিক সংকট কমাতে ওয়াশিংটনকে আফগানিস্তানের সব সম্পদ ব্যবহারের সুযোগ দেওয়ার আহ্বান জানান তালেবান পররাষ্ট্রমন্ত্রী।

২০ বছরের দখলদারিত্বের পর মার্কিন নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহার করায় গত বছরের আগস্টে তালেবানরা কাবুলের ক্ষমতা দখল করে। তালেবান সরকারকে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

মুত্তাকি বলেন, আফগানিস্তানে তালেবান শাসক ধীরে ধীরে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জন করছে। স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়ায় চলছে। আমরা সেই লক্ষ্যের কাছাকাছি এসে পৌঁছেছি।

তিনি আরও বলেন, এটা আমাদের অধিকার, আফগানদের অধিকার। আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের রাজনৈতিক সংগ্রাম ও প্রচেষ্টা চালিয়ে যাব।

গত মাসে নরওয়েতে কয়েক দশকের মধ্যে পশ্চিমের মাটিতে অনুষ্ঠিত তালেবানদের সঙ্গে প্রথম আলোচনা এটি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *