নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক::  বাংলাদেশ প্রিমিয়ার লিগে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে খেলতে নামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে চট্টগ্রাম। এর মাধ্যম বিপিএলের এবারের আসরে ফের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি।

এই ম্যাচটির আগে ২৪ জানুয়ারী খুলনা টাইগার্সের বিপক্ষে ১৯০ রান করে নতুন আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে চট্টগ্রাম। সেই ম্যাচটিতে তারা খুলনাকে ১৬৫ রানেই থামিয়ে দিয়েছিল ।

এবার আজ নতুন করে সিলেটের বিপক্ষে নতুন সর্বোচ্চ রান করল। মানে নিজেদের রেকর্ড আবার তারা নিজেরাই ভাঙল।

ম্যাচটিতে শুরুতেই ঝড় তোলেন উইল জ্যাকস। তিনি মাত্র ১৯ বল খেলে ৫২ রান করেন। এরপর শেষ দিকে বেনি হাওয়েল ২১ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন। মাঝে আফিফ হোসেন ২৮ বলে ৩৮ ও সাব্বির রহমান ২৯ বল খেলে ৩১ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন।

ম্যাচটিতে সিলেটের হয়ে একটি করে উইকেট তুলে নেন তাসকিন আহমেদ, সোহাগ গাজী, মোসাদ্দেক হোসেন, রবি বোপারা ও মোক্তার আলী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *