২৩ জানুয়ারি (রবিবার), সকাল ১০ ঘটিকায়, স্থানীয় স্লুইসগেট ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। ক্লাবের নির্বাহী সদস্য ছালিক মিয়ার সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ক্লাবের পৃষ্ঠপোষক সদস্য ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী খালেদ মিয়া, অত্র ক্লাবের নির্বাহী সদস্য ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী এম. এ. কাইয়ুম, আসন্ন ইউপি নির্বাচনে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী রছনা বেগম।
জনগণের কল্যাণে আমৃত্যু নিবেদিত থাকবেন বলে সংবর্ধিত অতিথিবৃন্দ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে সবাই নিজ নিজ বক্তব্যে ঘোষণা করেন।
ব্যতিক্রমীধর্মী এই গণসংবর্ধনা অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নতি কামণায় ক্লাবের পক্ষ থেকে তাঁদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট উপহার দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ক্লাবের নির্বাহী সদস্য ক্বারী মোঃ ইসলাম উদ্দিন, ইদ্রিস আলী, অলিউর রহমান (ওলি), স্বাগত বক্তব্য প্রদান করেন ক্লাবের সহ অধিনায়ক বাবুল আহমদ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন গোলকিপার আহমেদ ছাইদ মাসুদ, পবিত্র কুরআন তেলওয়াত করেন হাফিজ আব্দুল ওয়াদুদ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি মসরফ আলী, মুজাহিদ আলী, আফিজ উদ্দিন, নছির উদ্দিন, শাহজাহান আহমেদ সাজু, মতিন মিয়া, নিজাম উদ্দিন, হিরন মিয়া, সফিক মিয়া, মিরাস মিয়া, নিস্তার উদ্দিন, আব্দুর রজাক, আফতাব আলী, সাবেক ফুটবলার রিপন মিয়া, মবশর আলী, ইনচান উদ্দিন, ক্লাবের অধিনায়ক লাহিন আহমেদ, কোষাধ্যক্ষ আলামিন আহমেদ জিসান, সদস্য শাহ আলম শাহিন, জাকির হোসেন, দিলওয়ার হোসেন প্রমুখ।


