রংপুর প্রতিনিধি:: রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান।
সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর বিভাগ, রংপুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার জন্য সভায় আহবান জানানো হয়।


