সিলেট জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেলাই মেশিন বিতরণ

দেশ ও সমাজের উন্নয়নে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের স্বাবলম্বি হওয়ার পাশাপাশি মানব সেবা ও জনকল্যাণে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, পরিকল্পিত সংসার গঠনে, নিরক্ষরতা মুক্তকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ইউনিয়ন / ওয়ার্ড দলনেত্রীদের মধ্যে সেলাই মেশিন বিতরণকালে জেলা কমান্ডান্ট এনামুল খাঁন উপরোক্ত কথাগুলো বলেন।

সেলাই মিশন বিতরণকালে সহকারী জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *