সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলমগীর কবির এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিলেট মদন মোহন কলেজের প্রভাষক মোহাম্মদ সুয়েবুর রহমান সুয়েব।করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে গত ৬ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান।
শোকবার্তায় তিনি বলেন, মরহুম আলমগীর অত্যন্ত সাহসী, বিচক্ষণ ও মেধাবী ছিলেন। হাওরের মেঠো পথ থেকে শুরু করে রাজপথে আগের সারির নেতা ছিলেন তিনি। হাওরের জেলা সুনামগঞ্জের মাটি ও মানুষের সাথে তাঁর ছিল আত্মার সম্পর্ক। তিনি সকলের অতি আপনজন ছিলেন। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম দলকে সামনে এগিয়ে নেওয়ার সাহস ও শক্তি যোগাবে।
প্রভাষক মোহাম্মদ সুয়েব মহান আ্ল্লাহ তায়ালার কাছে মরহুম আলমগীর কবিরের জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং তাঁর পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


