শ্রীমঙ্গলে শাখার ন্যাশনাল ব্যাংক এর স্হানান্তরিত শুভ উদ্ধোধন

আমিনুর রশিদ রুমন -শ্রীমঙ্গল:: শ্রীমঙ্গলে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্হানান্তরিত শ্রীমঙ্গল শাখার শুভ উদ্ধোধন হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের মৌলভীবাজার সড়কে অবস্হিত এসকে রায় শপিং কমপ্লেক্সেরর দোতলায় ন্যাশনাল ব্যাংকের এই শাখার উদ্ধোধন করা হয়।

উদ্ধোধনী অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্হাপক বনমালী রায়।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও চেয়ারপার্সন মিসেস পারভীন হক সিকদার এমপি ও ব্যবস্হাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সিলেট রিজিওনের রিজওনাল হেড লুৎফুর রহমান, সিলেট ব্রাঞ্চের ম্যানেজার মিজানুর রহমান চৌধুরী, মৌলভীবাজার ব্রাঞ্চের ম্যানেজার কামরুল হাসান প্রমুখ।

বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, জেলার শ্রেষ্ঠ করদাতা সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেন, সাংবাদিক আতাউর রহমান কাজল এছাড়াও উপস্থিত ছিলেন আজিজুর রহমান দোলাল হাজী সম্মানিত ব্যাংক কর্মকর্তা কর্মচারী প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *