মোমিনখলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীর ২৫ নং ওয়ার্ডের মোমিনখলাস্থ জামেয়া দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসায় এতিম ও দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন অন্তর ফাউন্ডেশন।

মঙ্গলবার দুপুরে মাদ্রাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. আখতার হোসেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা নেছার আহমদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ও আইনজীবনী এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ওসি আখতার হোসেন বলেন, ইয়াতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো সৌভাগ্যের ব্যাপার। কারণ, আল্লাহর কাছে দোয়া কবুলের ক্ষেত্রে এতিম শিশুরা আলাদা মর্যাদার অধিকারী।

তিনি বলেন, আমাদের কোমলমতি মাদ্রাসা শিক্ষার্থীরা যাতে উগ্রবাদ, মৌলবাদ ও জঙ্গী আদর্শের সংস্পর্শে না আসতে পারে, সেটি নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অন্তর ফাউন্ডেশন-এর কো-অর্ডিনেটর কামরুজাজ্জামান চৌধুরী, এনইবি নিউজের নির্বাহী সম্পাদক রাহাত চৌধুরী, তরুণ সমাজসেবী আব্বাস আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ৫০ জন দরিদ্র এতিম শিক্ষার্থীকে ঈদের পোষাক প্রদান করা হয়।

এছাড়া, দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন তার ব্যক্তিগত পক্ষ থেকে এতিম শিশুদের খাবারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে অন্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী সৈয়দ মাহফুজ আহমদের পিতা মরহুম সৈয়দ আবুল ফজল, সিলেট ডায়াবেটিক হাসপাতালের সাবেক সুপারিনটেনডেন্ট মরহুম ডা. রাশিদুল হাসান ও মোমিনখলা এলাকার দানশীল ও বিদূষী মহিলা মরহুম খায়রুন নেসা আহমেদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামেয়া দারুল হুদা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুজিবুর রহমান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *