সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় থেকে পাঁচজন গ্রেফতার হয়েছেন। জালালাবাদ থানা পুলিশ পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ এর কাছে জানা যায়, গতকাল সোমবার ৫ বোতল ফেন্সিডিলসহ সেলিম আহমদ (৩৮) নামের একজনকে গ্রেফতার করা হয়।সে বালুচর এলাকার আব্দুল খালিকের ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এদিকে,গত রবিবার ও গতকাল সোমবার জিআর পরোয়ানভুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- জালালাবাদ থানার মীরেরগাঁওয়ের সাইদুর রহমান (৪০), গালমশাহের সোনাই মিয়া (৬৫), বানাগাঁওয়ের ময়না মিয়া (২৬) ও আখালিয়ার রাজন আহমদ সাদ্দাম (২৬)।
পাঁচজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহমদ।
কমেন্ট


