সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটের টিলাগড়ে ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপ (১৮) হত্যায় আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলায় আটক ছাত্রলীগ কর্মী সৈকতকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন/চারজনকে আসামি করা হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিহতের বাবা দীপক দে বাদী হয়ে সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানায় এই মামলা দায়ের করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসি মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, মামলার তদন্ত গুরুত্ব সহকারে করা হবে। একই সাথে অন্যান্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এরআগে (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার রাতে পূজার টাকার ভাগ-ভাটোয়ারা নিয়ে ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রের নেতৃত্বে একদল যুবকের হামলায় অভিষেক দে দ্বীপ নামের ছাত্রলীগ কর্মী নিহত হন।
তবে নিহত দ্বীপ গ্রিনহিল স্টেট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী।


