ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাব-৯

সিলেট নিউজ টাইমস্-প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ থেকে ৬৯২ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেজর মো. শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে ২ মাদক বিক্রেতাকে আটক করেন।

আটক দুজন হলো- স্থানীয় উত্তরকুল গ্রামের আব্দুল খালিকের ছেলে মোস্তাক আহমদ (৩৪) ও দিঘালিকা গ্রামের এনাম উদ্দিনের ছেলে সেবুল আহম্মেদ (১৯)।

উদ্ধারকৃত আলামতসহ তাদের দুজনকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *