সিলেট নর্থ ইষ্ট মেডিকেলের ছাদ ধসে ১৩ শ্রমিক আহত

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের নির্মানাধীন বিল্ডিং ধসে ১৩ শ্রমিক আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় দিকে দক্ষিণ সুরমার নর্থইষ্ট মেডিকেলের নতুন ছাদ ধসে পড়ে এ ঘটনা ঘটে। পরে সিলেট ফায়ার স্টেশনের স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ২ টি গাড়ি শ্রমিকদের উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি খাইরুল ফজল বলেন,ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। শ্রমিকরা ছাদ ঢালাইয়ের কাজ শেষ করার সাথে সাথেই ছাদ ধসে পড়ে। এতে শ্রমিকরা আহত হন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *