শরীফ গাজী::
গান যেমন মনকে উদ্বেলিত করতে পারে আবার মনকে নিরানন্দেও ভরিয়ে দেয় কখনো কখনো।
মানুষের মন ও আবেগের ওপর গানের প্রভাব অনেক বেশি। পছন্দের কোনো গান শুনলে অতিসাধারণ একটি দিনও ভালো হয়ে যেতে পারে। যাঁরা গান শুনতে বা গাইতে পছন্দ করেন, তাঁদের গান ছাড়া যেন দিনই কাটে না। আর সেই গান যদি হয় সূজনশীল আর ভিন্নমাত্রার আয়োজনে, তাহলে তো আর কথা নেই।
তবে দর্শকের চাহিদা অনুযায়ী এবার গান করে মিউজিক ভিডিও নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন, গীতিকার আশরাফুল হক তুরন সিলেটের প্রবীন শিল্পী, গীতিকার ও সুরকার দিলুয়ার হুসেন দিলুর সুরে , রেজওয়ান শেখের সংগীত পরিচলায় ও আশিফ আকবরের কণ্ঠে গাওয়া ” কেদনা সেদিন” গানটির ভিডিও স্যুট শীঘ্রই পর্যটন নগরী সিলেটের বিভিন্ন মনোরম লকেশনে সম্পূর্ণ হবে।
মিউজিক ভিডিওটি এবার সবার নজর কাড়বে এমনটাই আশা করছেন নির্মানের সাথে সংশ্লিষ্টরা।


