সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শনিবার (৯ ফেব্রুয়ারি) সিলেট আসছেন। তিনি সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে বেসরকারি বিমান ইউএস বাংলার একটি বিমানযোগে ঢাকা ছাড়বেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।
আগামীকাল রোববার (১০ ফেব্রুয়ারি) সিলেট নগরীতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন আবুল মাল মুহিত। এছাড়া সিলেটে অবস্থানকালে তিনি দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করবেন। রোববার সন্ধ্যা ৭টায় এ এম এ মুহিত বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বেন।
কমেন্ট

