সুনামগঞ্জে শিল্প ও পন্য মেলায় উচ্চ শব্দে মাইকিং বিপাকে শিক্ষার্থীরা

শাফি উদ্দিন ফাহিম :: সুনামগঞ্জ শিল্প ও পণ্য মেলায় বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইকিংয়ের কারণে এসএসসি পরীক্ষার্থীরা বিপাকে পড়েছে। শব্দের কারণে পড়তে পারছেনা তারা।

স্থানীয়রা জানান, চলতি এসএসসি পরীক্ষায় উচ্চ শব্দে মাইক বাজানোয় সমস্যায় পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মেলার আশপাশে অবস্থানরত এসএসসি পরীক্ষার্থীরা উচ্চ শব্দের কারণে পড়ালেখা করতে পারছেন না। এই উচ্চ শব্দের মাইকিংয়ের কারণে শিক্ষার্থীদের পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকরা। উচ্চ শব্দের কারণে এসএসসি পরীক্ষার্থীদের পড়ালেখা বিঘ্নিত হওয়ায় স্থানীয় সচেতন নাগরিকরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় অভিভাবকরা স্থানীয় কাউন্সিলর হোসেন আহমদ রাসেলের কাছে অভিযোগ করেন। পরে কাউন্সিলর মেলায় গিয়ে সংশ্লিষ্টদের মাইকিং বন্ধের নির্দেশ দেন। একইভাবে মেলার প্রচারণামূলক মাইকিং আবাসিক এলাকার বদলে বাণিজ্যিক এলাকায় গিয়ে করার আহবান জানান।

মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শুধু উচ্চ শব্দের মাইকিংয়ই নয় মেলায় শিশুদের আকৃষ্ট করতে নিম্নমানের পণ্য ও খেলার পসরা সাজিয়ে শিশুদের আবেগকে কাজে লাগিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মেলায় নিম্নমানের পণ্যে অধিক মূল্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

একটি দোলনা জাতীয় উপকরণে শিশুদের ৫ মিনিট বসিয়ে একশ টাকা আদায় করা হচ্ছে বলে শিশুদের অবিভাবকরা জানিয়েছেন।

জানা গেছে, এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় অবিভাবকরা স্থানীয় কাউন্সিলর হোসেন আহমদ রাসেলের কাছে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রোববার রাতে তিনি মাঠে গিয়ে উচ্চ শব্দে মাইকিংয়ের প্রমাণ পেয়ে তাদেরকে মাইকিং বন্ধ করে কাজ করার আহ্বান জানিয়েছেন। এসএসসি পরীক্ষা চলা পর্যন্ত এভাবে মাইক বন্ধ করার আহবান জানিয়ে তিনি তাদেরকে আবাসিক এলাকায়ও মাইকিং বন্ধ রাখার কথা বলেন।

শহরের স্থানীয় বাসিন্দা মোরশেদ আলম বলেন- মেলায় উচ্চ শব্দে মাইকিং বাজানোয় এসএসসি পরীক্ষার্থীদের বিঘ্ন ঘটাচ্ছে উল্লেখ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *