জুয়ার আসর থেকে আ’লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ

সিলেট নিউজ টাইমস্:: সিলেটের বিশ্বনাথে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ নেতাসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের আওয়ামী লীগ নেতা সুলতান মিয়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় নগদ ৫ হাজার ৪৪৫ টাকা ও তাসসহ জুয়ার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম।

আটককৃতরা হলেন- দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুরান সৎপুর গ্রামের মৃত মাহতাব আলীর পুত্র সুলতান মিয়া (৪৭), তার ভাই সুজন মিয়া (৩০), একই গ্রামের মৃত মান উল্লার পুত্র ইলাছ আলী (৩৫), মাজেরগাঁও গ্রামের ইয়াদ উল্লার পুত্র শহিদ আলী (৪০), কান্দিগাঁও গ্রামের আবদুল রফিকের পুত্র আবদুস শহিদ (৩৫), মদনপুর গ্রামের নিয়ামত উল্লার পুত্র আনোয়ার মিয়া (৪৫), ওসমানীনগর উপজেলার রুকনপুর গ্রামের মৃত ওয়াছত উল্লার পুত্র এশারত আলী (৫৫), একই গ্রামের মৃত আরজত উল্লাহর পুত্র সাবুল মিয়া (৩৩) ও মৃত ওয়াতির উল্লার পুত্র কমর উদ্দিন (৬০)।

তাদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *