কয়েস মাহদী::
নবীগঞ্জ উপজেলার রাইয়া পুর আদর্শ গ্রামের বিশিষ্ট মুরুব্বী আলহাজ ক্বারি আব্দুর রহিম সাহেব গত ২৯ জুলাই রোজ রবিবার বিকাল ৪.৩৫ মিনিটে ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। গত ৩০ জুলাই সোমবার সকাল ১১ ঘটিকায় মরহুমের জানাজা নামাজ রাইয়া পুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। মরহুম কারি আব্দুর রহিম সাহেব নিজ মহল্লার মসজিদে একাধারে ৪০ বছর ইমামতির দায়িত্ব সহ রাইয়া পুর ঈদগাহর দীর্ঘকাল ইমামতি করেন।
তিনি জিবন চলার পথে সর্বদা আল্লাহ ওয়ালা মানুষের সান্নিধ্যে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। তিনি শামসুল উলামা আল্লামা ফুলতলী (রহ), ভারতের বিশিষ্ট বুজুর্গ আল্লামা কাজী মোবাশ্বির আলী (রহ) টেলিটিকরী,আল্লামা হাফেজ নুরুল হক বিলপাড়ীসহ বদরপুরী সিলসিলার অনেক বুজুর্গের স্নেহভাজন ছিলেন। আলহাজ্ব আব্দুর রহীম সাহেবের ইন্তেকালে নিজ পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
তাঁর জানাজার নামাজে উপস্থিত মুসল্লিদের মধ্যে উলামায়ে কেরামের সংখ্যা অধিক পরিলক্ষিত হয়।
আলহাজ্ব কারী আব্দুর রহীম সাহেবের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে সমবেদনা জানান বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি হবিগঞ্জ জেলা সভাপতি, এসডিসি হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমান, তাহির পুর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও:আফজাল হোসেন তালুকদার, ভাইস প্রিন্সিপাল মাওঃ আলতাব হোসেন, পীরজাদা মাও: আজিজুর রহমান দিনারপুরী, আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: ফখরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামীলীগ নবীগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,আল ইসলাহ সাবেক উপজেলা সভাপতি কাজী মাহবুব আহমদ, আল ইসলাহ নেতা হাফিজ রুহুল আমীন চৌধুরী, মাও: মনসুর আহমদ আজাদ,আহমদ হোসেন চৌধুরীসহ প্রমূখ।


