শাহপরাণ থানার ইসলামপুর নাথপাড়া থেকে বিদেশী রিভলবারসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

রিমা বেগম পপি:: শাহপরাণ থানার ইসলামপুর নাথপাড়া থেকে একটি বিদেশী রিভলবারসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি অভিযানিক দল।

র‌্যাব-৯ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯শে জুলাই) রাত সাড়ে দশ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর স্পেশাল কোম্পানী সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটনের আওতাধীন শাহপরাণ থানার ইসলামপুর নাথপাড়া পয়েন্টস্থ রতন মনি মার্কেটের সামন থেকে অভিযান চালিয়ে তিন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত ব্যাক্তিরা হচ্চে বর্তমানে এসএমপির শাহপরাণ থানার পুর্ব বাগপাড়া ফারুকের কলোনিতে বসবাসরত, সিলেটের জকিগঞ্জ থানার ধামুরাই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র সোহেল আহমদ (২৭), বর্তমানে শাহপরাণ থানার লালখান টঙ্গি এলাকায় বসবাসরত সিলেটের জকিগঞ্জ থানার মরিচা গ্রামের আব্দুল জলিলে পুত্র মো: জাকির হোসেন (২২) ও খাদিম পাড়া সুচনা কমিউনিটি সেন্টারের ঝাড়ুদার, সুনামগঞ্জ জেলার ছাতক থানার জিয়াপুর গ্রামের মো: গয়েছ আলীর পুত্র মো: নাসিম আহমেদ (২২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেরা অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা ও বিভিন্ন সময়ে সন্ত্রাসী চক্রের কাছে অস্ত্র ভাড়া দেয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

উদ্ধারকৃত রিভলবারসহ গ্রেফতারকৃত ব্যাক্তিদের সিলেটের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *